জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও গণজমায়েতে অংশ নিয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ) এর নেতাকর্মী ও কর্মচারীরা। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের নেতৃত্বে বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর নেতৃবৃন্দের পাশাপাশি উইমেন ফোরামের নেত্রী তাসলিমা আক্তার (লিনা) এবং অন্যান্য নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন।





















