স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত আইজি ও ডিআইজিসহ সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির নতুন মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারেরসাত কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল এবং নতুন পদায়নের বিস্তারিত তুলে ধরা হলো- ১. মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা: বর্তমান কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।
বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। ২. ফারুক আহমেদ: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা। ৩. মো. সায়েদুর রহমান: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
৪. গাজী জসীম উদ্দিন: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা। ৫. ইসরাইল হাওলাদার: বর্তমান কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।
৬. মো. আশিক সাঈদ: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। বদলি/পদায়নকৃত কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর। ৭. মীর আশরাফ আলী: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রেলওয়ে পুলিশ। বদলি/পদায়নকৃত কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।






















