আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

খাগড়াছড়িতে দুই ইউনিয়নের সংযোগে নতুন কাঠের সেতু উদ্বোধন

  • MIT ERP
  • Update Time : 08:54:27 pm, Tuesday, 3 November 2026
  • 15

খাগড়াছড়িতে দুই ইউনিয়নের সংযোগে নতুন কাঠের সেতু উদ্বোধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খাগড়াছড়িতে ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করেছেন স্থানীয় উদ্যোক্তা রাম্রাসাই মারমা। এতে ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন ও ২ নম্বর কমলছড়ি ইউনিয়নের কয়েক হাজার পরিবার যাতায়াত সহজ হবে।

জেলার বেতছড়ি মারমা বিজিতলা এলাকায় চেঙ্গী নদীতে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ২২০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি স্থানীয় উদ্যোক্তা রাম্রাসাই মারমার নিজস্ব অর্থায়নে তৈরি করা হয়েছে। সেতু নির্মাণে শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় গ্রামবাসীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সেতুটি উদ্বোধন করেন মহালছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন বিজিতলা সাবজোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল, ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনুমং মগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি চালু হওয়ায় দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে ভোগান্তি কমবে। স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই সেতু দুই ইউনিয়নের মানুষের মধ্যে যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পান খেয়ে মাথা ঘোরার দাবি: বাকৃবি ক্যাম্পাস থেকে যুবক-তরুণী আটক

খাগড়াছড়িতে দুই ইউনিয়নের সংযোগে নতুন কাঠের সেতু উদ্বোধন

Update Time : 08:54:27 pm, Tuesday, 3 November 2026