আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

  • MIT ERP
  • Update Time : 02:05:30 pm, Tuesday, 3 November 2026
  • 16

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের নাওজোর এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর ও নরসিংহপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে।

সহিংসতা রোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে প্রশাসন জানায়, গতকালের বিক্ষোভের জেরে ছুটি ঘোষণা করা কারখানাগুলো সকালে খুলে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে দায়িত্ব পালন করছেন ১০ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরে তিনটি মামলায় গতকাল অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়িওয়ালাদের প্রতি গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ নানা দাবিতে গত কিছুদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সরকার এরই মধ্যে নতুন বেতন ঠিক করতে গঠন করেছে মজুরি বোর্ড।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর ২৬ ইসিবির নানামুখী উন্নয়নে বদলাচ্ছে মানুষের জীবনযাত্রা

গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

Update Time : 02:05:30 pm, Tuesday, 3 November 2026