আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৭%

লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

  • MIT ERP
  • Update Time : 03:05:41 pm, Tuesday, 3 November 2026
  • 12

লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের লালপুর সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ৩ নভেম্বর ঢাকা থেকে চিকিৎসা শেষে বরিশালের উদ্দেশে যাত্রীবাহী ‘এমভি এম খান-৭’ লঞ্চে রওনা হন ওই ব্যক্তি। রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ পরিস্থিতিতে লঞ্চটির সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কোস্ট গার্ডের বোটে করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত দেশের প্রথম এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গ্যাপ

লঞ্চে অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

Update Time : 03:05:41 pm, Tuesday, 3 November 2026