নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে আনন্দ পরিবহনে এই ঘটনা ঘটে।
তবে গ্যারেজে রাখা আরও চারটি গাড়ি পার্কিং করা থাকলেও সেগুলোর কোনো ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে গ্যারেজ কর্মচারী সানিসহ অন্যান্য লোকজন প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বাসটির ১৫-২০টি সিট পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, বাস পোড়ানোর ঘটনাটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। এটি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে ঘটতে পারে। গ্যারেজে থাকা আরও চারটি বাস থাকলেও সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেও ওই বাস মালিকের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি।






















