আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

  • MIT ERP
  • Update Time : 04:43:18 pm, Monday, 2 November 2026
  • 11

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে উজবেকিস্তানে যাচ্ছে আল নাসর। তবে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিয়ে সফর করতে হচ্ছে সৌদি ক্লাবটিকে।

তার অনুপস্থিতিতে হতাশ হতে পারেন উজবেকিস্তানের সেই সমর্থকেরা, যারা মাঠে বসে পর্তুগিজ মহাতারকাকে দেখার অপেক্ষায় ছিলেন। খবর গোল ডটকমের। সোমবার (২ নভেম্বর) তাসখন্দে পাখতাকোরের মুখোমুখি হবে আল নাসর। গত সপ্তাহে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করা রোনালদোকে এই ম্যাচের দলে রাখেননি কোচ আনগে পোস্তেকোগলু। তার সঙ্গে দলে নেই কিংসলে কোমান ও মোহাম্মদ সিমাকানও।

কোচ অবশ্য এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়ার কারণ হিসেবে ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের কথা উল্লেখ করেছেন। তবে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে আল নাসরের এই সফর নতুন করে আলোচনায় এসেছে। হুথি বিদ্রোহীদের আগ্রাসন ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রভাব দেশটির ফুটবল আয়োজনেও পড়ছে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত সপ্তাহে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচও স্থগিত করা হয়েছিল।

রোনালদোর অনুপস্থিতি তার ব্যক্তিগত লক্ষ্যেও প্রভাব ফেলতে পারে। ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন এই পর্তুগিজ তারকার। গত সপ্তাহের হ্যাটট্রিকের পর সেই লক্ষ্যের আরও কাছে পৌঁছানোর প্রত্যাশা তৈরি হলেও আপাতত অপেক্ষা বাড়ছে তার। রোনালদোর জায়গায় তরুণ ফরোয়ার্ড আব্দুলরহমান সুফিয়ানিকে দলে নিয়েছে আল নাসর।

তবে তারকা খেলোয়াড়কে সরাসরি দেখার আশায় থাকা উজবেক সমর্থকদের জন্য এটি হতাশার খবর। আল নাসরের পরবর্তী সৌদি প্রো লিগ ম্যাচ ৬ নভেম্বর আল হাজেমের বিপক্ষে। সেই ম্যাচে রোনালদো ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। আপাতত তাঁকে ছাড়াই এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে আল নাসরকে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বেতন না পেয়ে উদ্বিগ্ন শাহ আমানত বিমানবন্দরের ৩১৯ কর্মকর্তা-কর্মচারী

এশিয়ান চ্যাম্পিয়নস লিগের দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Update Time : 04:43:18 pm, Monday, 2 November 2026