আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডব্লিউইউবির যৌথ আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক কর্মসূচি শুরু

  • MIT ERP
  • Update Time : 05:43:35 pm, Monday, 2 November 2026
  • 10

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডব্লিউইউবির যৌথ আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক কর্মসূচি শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী ‘International Research, Academic Excellence and Knowledge Exchange Programme’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) শুরু হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম।

এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম, যিনি প্রধান অতিথিসহ উপস্থিত বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে মালয়েশিয়ার IIUM-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।

দিনব্যাপী কর্মসূচিতে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবনী শিক্ষাদান ও শিক্ষণ পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের কৌশলগত নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে তিনটি বিশেষ একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়: অধিবেশন ১: অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ ‘From Research to Impact: Advancing Research Excellence, Scholarly Publishing and Knowledge Translation’ শীর্ষক অধিবেশনে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন।

অধিবেশন ২: ড. মোহাম্মদ মহিউদ্দিন ‘Preparing Future-Ready Graduates: Holistic Student Development, Innovative Teaching and Meaningful Learning’ শীর্ষক অধিবেশনে ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরিতে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি ও অর্থবহ শিখন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।

অধিবেশন ৩: অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান ‘Leading Universities for Excellence and Impact: Academic Leadership, Strategic Governance and Institutional Change’ শীর্ষক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃত্ব, কৌশলগত পরিচালনা ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উক্ত অধিবেশনগুলোতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন, যা আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে।

দুই দিনব্যাপী এ কর্মসূচির মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ জোরদার করা, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ করা, প্রাতিষ্ঠানিক উৎকৃষ্ট চর্চা বিনিময় করা এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। আগামীকালের (৩ নভেম্বর) দ্বিতীয় দিনে একটি আন্তর্জাতিক সেমিনার এবং ভবিষ্যৎ গবেষণা, একাডেমিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাঙ্গাবালী সীমান্তে জমির দখল নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডব্লিউইউবির যৌথ আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক কর্মসূচি শুরু

Update Time : 05:43:35 pm, Monday, 2 November 2026