আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা প্রদান কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 04:17:37 pm, Monday, 2 November 2026
  • 13

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা প্রদান কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের সংশ্লিষ্ট কমিটিসমূহ জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

১ নভেম্বর মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা বা সুবিধাভোগীদের সম্মানি ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা কমিটি এবং মহানগর পর্যায়ে মহানগর কমিটি গঠনের বিধান রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট আদেশ ও নির্দেশনার আলোকে এসব কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৫২ বছর পর অবৈধ দখলমুক্ত সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা প্রদান কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ

Update Time : 04:17:37 pm, Monday, 2 November 2026