আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

রাজশাহীতে ১২০ জনের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

  • MIT ERP
  • Update Time : 04:57:33 pm, Monday, 2 November 2026
  • 12

রাজশাহীতে ১২০ জনের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২০ জনের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম বিতরণ করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় প্রকল্পটির আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এসব সরঞ্জাম দেওয়া হয়েছে।

ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রকল্পটির কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করা হবে। বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বেকার জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে সম্মিলিতভাবে কাজ করা হবে। তিনি বলেন, শুধু চাকরির আশায় বসে না থেকে বেকার তরুণ-তরুণীরা যাতে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বর্তমান সরকার। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগ বেকারত্ব দূরীকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাসিক প্রশাসক আরও বলেন, ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য।

ফুটপাত দখলমুক্ত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে। রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীদের মধ্যে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এসব সরঞ্জাম তাদের আয় ও জীবিকার সুযোগ বাড়াবে।

এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। সহায়তা দেওয়ায় তারা রাসিক প্রশাসকসহ প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে ও রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গত এক বছরে নগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে তাদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফাঁদে পা না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজশাহীতে ১২০ জনের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ

Update Time : 04:57:33 pm, Monday, 2 November 2026