আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

মায়ের সামনে ট্রাকচাপায় নিহত শিশু মিনহা, নানাবাড়িতে যাওয়া হলো না

  • MIT ERP
  • Update Time : 05:08:13 pm, Monday, 2 November 2026
  • 9

মায়ের সামনে ট্রাকচাপায় নিহত শিশু মিনহা, নানাবাড়িতে যাওয়া হলো না

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় রাস্তা পারাপারের সময় মায়ের সামনেই ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা সদর থেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা হয়।

নিহত শিশু মিনহার বয়স ১০ বছর। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দেবিদ্বারে ডাক্তার দেখানোর পর মিনহা তার মা ও নানির সঙ্গে নানাবাড়ি শালঘরে বেড়াতে যাচ্ছিল।

পুলিশের ভাষ্য, আজ সকালে মিনহার মা জুলেখা আক্তার চিকিৎসকের পরামর্শ নিতে দেবিদ্বারে হাসপাতালে আসেন। এ সময় মিনহার সঙ্গে তার জমজ বোন ও নানি ছিলেন। চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে নানার বাড়িতে ফিরছিল। পথে ছোট শালঘর এলাকায় সিএনজি থেকে নামার পর স্বজনরা ভাড়া পরিশোধ করছিল। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার বাসিন্দা। তার মায়ের নাম জুলেখা আক্তার। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি। তারা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

ওসি বলেন, ‘যা ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাটি কুমিল্লা–সিলেট মহাসড়কে হওয়ায় সেখানে মীরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফাঁদে পা না দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের সামনে ট্রাকচাপায় নিহত শিশু মিনহা, নানাবাড়িতে যাওয়া হলো না

Update Time : 05:08:13 pm, Monday, 2 November 2026