আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

৭ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের

  • MIT ERP
  • Update Time : 04:11:25 pm, Monday, 2 November 2026
  • 13

৭ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০২৭ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের পুরো টাকা পরিশোধের অনুরোধ জানিয়েছে হজ এজেন্সির সংগঠন হাব। নির্দিষ্ট এই সময়ের মধ্যে টাকা না জমা দিলে প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে বলেও সংগঠনটি জানিয়েছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি আরও বলেন, নির্ধারিত কোটা পূর্ণ হওয়ার পরও প্রায় ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন। তাদের অনেকেই হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। কোটা বরাদ্দ পেতে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি হাব মহাসচিবের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে হজ অনুষ্ঠিত হবে। এ বছর সৌদি সরকার বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, নিহত ২৪

৭ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের

Update Time : 04:11:25 pm, Monday, 2 November 2026