আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

অপু বিশ্বাসকে চুমু দেওয়ার ভিডিও নিয়ে আলোচনা, আসল ঘটনা কী?

  • MIT ERP
  • Update Time : 04:38:07 pm, Monday, 2 November 2026
  • 24

অপু বিশ্বাসকে চুমু দেওয়ার ভিডিও নিয়ে আলোচনা, আসল ঘটনা কী?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে চুমু দিতে দেখা যায় এক যুবককে। আকস্মিক এ ঘটনায় লাজুক হাসিতে মেতে ওঠেন অভিনেত্রী।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যুবকটির পরিচয় নিয়ে। জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। ভিডিওতে অপু বিশ্বাস ও আদনানকে হবু বর-কনের সাজে দেখা গেছে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল নানা খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন আদনান। তবে এটি কোনো বাস্তব ঘটনা নয়, বরং একটি প্রচারণামূলক ভিডিওর অংশ।

দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করতেই পরিকল্পিতভাবে ধারণ করা হয়েছে দৃশ্যটি। এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সেসব ছবি প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্ক ও একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেমে’ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান।

ওই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় আদনানের। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান। সম্প্রতি একসঙ্গে ফটোশুটের পেছনে নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন অপু। তার ভাষ্য অনুযায়ী, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণ করতে চান।

এ জন্য দেশের বাইরে থেকে ভালো একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাসের সঙ্গে তাঁর নতুন করে বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়েও চলচ্চিত্রসংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রীর খুলনা সফর: বর্ণিল সাজে সেজেছে নগরী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

অপু বিশ্বাসকে চুমু দেওয়ার ভিডিও নিয়ে আলোচনা, আসল ঘটনা কী?

Update Time : 04:38:07 pm, Monday, 2 November 2026