আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ

  • MIT ERP
  • Update Time : 06:59:34 pm, Tuesday, 3 November 2026
  • 30

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌবাহিনীর দাবি, বিস্ফোরণের পর জাহাজগুলোতে আগুন ধরে যায়।

আইআরজিসি জানায়, জাহাজ তিনটি প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় নিজেদের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। ইরানের অনুমতি ছাড়াই চলাচলের সময় সেগুলো নৌমাইনে আঘাত পায়। পরে প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে তেহরান। এদিকে ইরানের উপকূলীয় শহর বন্দর খামিরের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর খামির উপকূলীয় এলাকায় দুটি ‘লুকাস’ ড্রোন গুলি করে নামিয়েছে আইআরজিসি। এর আগে গত রাতে হরমুজ প্রণালিতেও একটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল আইআরজিসির নৌবাহিনী। তবে ভূপাতিত ড্রোনগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ

Update Time : 06:59:34 pm, Tuesday, 3 November 2026