আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: বাটোয়ারার দ্বন্দ্বে খুন যুবদল নেতা

  • MIT ERP
  • Update Time : 09:17:28 pm, Wednesday, 4 November 2026
  • 23

পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: বাটোয়ারার দ্বন্দ্বে খুন যুবদল নেতা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডাকাতি করা স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে খুন করা হয়েছেন। গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।

আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরা সদরের রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ১৫০ ভরি স্বর্ণ লুট করে। ডাকাতিতে অংশ নেয় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকেরসহ ১২ থেকে ১৫ জনের একটি দল। এই লুট করা স্বর্ণের ভাগ–বাটোয়ারা নিয়ে অন্যদের সঙ্গে শাকেরের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা তাকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত ২টি মামলায় মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ।

হত্যাকারীসহ বাকি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: বাটোয়ারার দ্বন্দ্বে খুন যুবদল নেতা

Update Time : 09:17:28 pm, Wednesday, 4 November 2026