আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

নান্দাইলে জানাজা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 10:05:56 pm, Thursday, 5 November 2026
  • 0

নান্দাইলে জানাজা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সিংরইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মেরেঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইফতেখার উদ্দিন বিপ্লব ভূঁইয়া বুধবার (৪ নভেম্বর) মারা যান।

বৃহস্পতিবার দুপুরে মেরেঙ্গা স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে বাড়ি ফেরার পথে মেরেঙ্গা বাজারের কাছাকাছি পৌঁছালে নান্দাইল মডেল থানার পুলিশ সাইফুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেলের চালকের আসনে থাকা জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে সাইফুল ইসলামের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে জানাজায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাদের অনেককে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: ডা. শাহাদাত

নান্দাইলে জানাজা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Update Time : 10:05:56 pm, Thursday, 5 November 2026