আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার ৯ বিষয়: পরিবেশমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:55:57 pm, Thursday, 5 November 2026
  • 41

কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার ৯ বিষয়: পরিবেশমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী ৯ নভেম্বর শুরু হওয়া ৩১তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার রয়েছে ৯টি বিষয়ে। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন ও সহজ শর্তে অনুদান, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, ন্যায্য জ্বালানি রূপান্তর, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি, প্রকৃতিভিত্তিক সমাধান এবং জলবায়ু পদক্ষেপের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব।

আজ বৃহস্পতিবার দুপুরে কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে ন্যায্য জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।

জলবায়ু পরিবর্তন মন্ত্রী আরও জানান, সম্মেলনস্থলে ১০০ বর্গমিটারের বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, উদ্ভাবন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ।

প্রসঙ্গত, তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় কপ ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নরসিংদীতে বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

কপ ৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার ৯ বিষয়: পরিবেশমন্ত্রী

Update Time : 09:55:57 pm, Thursday, 5 November 2026