আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • MIT ERP
  • Update Time : 11:04:11 pm, Thursday, 5 November 2026
  • 3

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এবং মজুমদার যুব ফাউন্ডেশনের আয়োজনে জনস্বাস্থ্য সুরক্ষায় এই মশার লার্ভা ধ্বংস, ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজুমদার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও যুব সংগঠনের সদস্য দ্বীন ইসলাম, আজহারুল ইসলাম, পারভেজ হোসেন, আবদুল্লাহ আল ইমন, জামাল হোসেন এবং আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে মজুমদার যুব ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করেন এবং মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ওষুধ স্প্রে করেন।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও ছাদে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই মজুমদার যুব ফাউন্ডেশন নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Update Time : 11:04:11 pm, Thursday, 5 November 2026