আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:48:11 pm, Wednesday, 4 November 2026
  • 18

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পোশাকশ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে গাজীপুরে আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত ত্রিপক্ষীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আপাতত এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংকটকালীন সময়ে সহযোগিতার জন্য শ্রমিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিক নেতারা প্রমাণ করেছেন, সংকটের সময় সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব। মন্ত্রণালয়ের আহ্বানে শ্রমিক নেতাদের পাশাপাশি বিকেএমইএ ও বিজিএমইএর নেতারাও সাড়া দিয়েছেন। প্রয়োজনের সময় দিন-রাত যখনই ডাকা হয়েছে, তারা সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।

এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, শ্রমিক ও মালিক; উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে নতুন মজুরি নির্ধারণ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে।

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যেই নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও বলেন, মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা রয়েছেন। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য, যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে বলে সরকার আশাবাদী।

এ ক্ষেত্রে শ্রমিক, মালিক এবং দেশের সামগ্রিক স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

Update Time : 09:48:11 pm, Wednesday, 4 November 2026