আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

নির্বাচনে হারলে মিস্টার ভেটো হয়ে সবকিছু আটকে দেব: ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 06:45:23 pm, Tuesday, 3 November 2026
  • 15

নির্বাচনে হারলে মিস্টার ভেটো হয়ে সবকিছু আটকে দেব: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আনা সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি মিস্টার ভেটো হয়ে যাবেন এবং তাদের আনা সব আইনি প্রস্তাব আটকে দেবেন।

সোমবার (২ নভেম্বর) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ভালো করব। কিন্তু যদি জিততে না পারি, তাহলে সবকিছুতেই ভেটো দেব। একের পর এক ভেটো দিতে থাকব। ’ তবে পরে ট্রাম্প বলেন, একটা পর্যায়ে গিয়ে হয়তো সমঝোতায় পৌঁছাবেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প।

যদিও জনমত জরিপগুলোতে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এসব জরিপকে ‘কারসাজিপূর্ণ’ আখ্যা দিয়ে ট্রাম্পের অভিযোগ, জরিপ পরিচালনাকারীরা প্রকৃত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন না। নিজের নির্বাচনি সমাবেশে মানুষের উপস্থিতিকে জনসমর্থনের প্রমাণ হিসেবেও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও জয়ী হলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।

তার ভাষায়, দেশ তখন ‘শেষ হয়ে যাবে’। সাক্ষাৎকারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও অভিযোগ করেন ট্রাম্প। তার দাবি, ডেমোক্র্যাটরা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়িয়ে ২৩ করতে চান। এ ছাড়া সিনেটে বিল পাসের ক্ষেত্রে ফিলিবাস্টার প্রথা বাতিল এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে সুরক্ষিত অধিকার সীমিত করার পরিকল্পনাও তাদের রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। নিজের পরিবারের সদস্য, হোয়াইট হাউসের কর্মকর্তা কিংবা ধনকুবের ইলন মাস্ক কংগ্রেসের তদন্ত বা সমনের মুখে পড়লে তাদের সুরক্ষা দেবেন কি না, এমন প্রশ্নও করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, প্রয়োজনে তাদের ক্ষমা করতেও দ্বিধা করবেন না। এ প্রসঙ্গে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।

২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ওই ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৫০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ৭ শীর্ষ কর্মকর্তার বদলি ও পদায়ন

নির্বাচনে হারলে মিস্টার ভেটো হয়ে সবকিছু আটকে দেব: ট্রাম্প

Update Time : 06:45:23 pm, Tuesday, 3 November 2026