আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ইসরায়েল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তার আভাস

  • MIT ERP
  • Update Time : 02:15:21 pm, Wednesday, 28 October 2026
  • 32

ইসরায়েল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তার আভাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরায়েলের নির্বাচনের বুথফেরত জরিপে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা গেছে। এতে করে শেষ পর্যন্ত কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরাও বলছেন, কোনো পক্ষেরই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা নেই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুথফেরত জরিপে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইজেনকোট দুজনই সমান ৫১টি করে আসন পেয়েছেন। অন্যদিকে, আরব দলগুলো সম্মিলিতভাবে ১৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১টি আসন। ফলে এখন পর্যন্ত কোনো পক্ষই প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারছে না। এদিকে প্রাথমিক ফলাফলের প্রতিক্রিয়ায় বিরোধী নেতাদের দাবি, এবারের নির্বাচনে নেতানিয়াহু সরকারের প্রতি মানুষের আস্থার চরম অভাব দেখা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রামের চরে ছয় প্রতিবন্ধী নারীর মাঝে স্বাবলম্বী হওয়ার উপকরণ বিতরণ

ইসরায়েল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে অনিশ্চয়তার আভাস

Update Time : 02:15:21 pm, Wednesday, 28 October 2026