আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 03:52:56 pm, Wednesday, 28 October 2026
  • 24

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, এমন ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

অভ্যন্তরীণ কিছু বিষয় জানতে ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিলেন। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ঢাকার বাইরে থাকায় তিনি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নন। খোঁজ নিয়ে জানাবেন। তিনি আরও বলেন, কার্যালয়ে প্রবেশ করে এভাবে কাউকে হেনস্তা করা মোটেও উচিত হয়নি।

বিষয়টি খতিয়ে দেখা হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ পরিচালক হিসেবে অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিয়োগ দেওয়া হয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা করেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অপরাধ দমনে দলমতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: এমপি মিলন

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ

Update Time : 03:52:56 pm, Wednesday, 28 October 2026