আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত এবং অনুদান বিতরণ

  • MIT ERP
  • Update Time : 04:55:08 pm, Wednesday, 28 October 2026
  • 14

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত এবং অনুদান বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদের সঞ্চালনায় সূচনা বক্তব্য (স্বাগত বক্তব্য) প্রদান করেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ-এর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারের ব্যক্তিবর্গের মাঝে বিআরটিএ-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গু ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত এবং অনুদান বিতরণ

Update Time : 04:55:08 pm, Wednesday, 28 October 2026