আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

মুক্তিপণ নিয়েও কলেজছাত্র রিদয়ানকে ফেরত দেয়নি অপহরণকারীরা

  • MIT ERP
  • Update Time : 05:09:19 pm, Wednesday, 28 October 2026
  • 18

মুক্তিপণ নিয়েও কলেজছাত্র রিদয়ানকে ফেরত দেয়নি অপহরণকারীরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অপহরণের কথা বলে ফোনে মুক্তিপণ দাবি করা হয় এবং স্বজনেরা কয়েক দফায় টাকা পাঠান। কিন্তু টাকা পেয়েও কলেজছাত্র রিদয়ান আনসারীকে (২৫) ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তার পরিবার। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর থেকে রওনা হওয়ার পর নিখোঁজ হন তিনি।

তাকে উদ্ধারে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। পাশাপাশি র‌্যাব-৩ এর কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে । রিদয়ান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছেলে। বিবিএ পড়ার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি । পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিপুরে বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর বিভিন্ন হাসপাতাল ও থানায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরিবারের দাবি, পরদিন রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের ফোনে কল আসে।

ফোনকারীরা রিদয়ানকে অপহরণের কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের জন্য রিদয়ানের সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেওয়া হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রথমে একটি বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে অন্য একটি বিকাশ নম্বরে আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ঢাকার হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে রিদয়ানকে নিয়ে যেতে বলা হয়।

এ পর্যায়ে একটি নগদ নম্বরে আরও পাঁচ হাজার টাকা পাঠায় পরিবার। সব মিলিয়ে ৪০ হাজার টাকা দেওয়ার পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত রোববার কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ১৭৪৯। পাশাপাশি তাঁকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে র‌্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় আমরা পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই । তিন ভাইবোনের মধ্যে রিদয়ান সবার ছোট। তাকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে পরিবার। অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ তদন্ত করে রিদয়ানের সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুপচাঁচিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে মহিলা কর্মী নিয়োগ সম্পন্ন

মুক্তিপণ নিয়েও কলেজছাত্র রিদয়ানকে ফেরত দেয়নি অপহরণকারীরা

Update Time : 05:09:19 pm, Wednesday, 28 October 2026