আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, একাডেমিক কার্যক্রমে ফিরলেন শিক্ষার্থীরা

  • MIT ERP
  • Update Time : 02:01:34 pm, Wednesday, 28 October 2026
  • 37

৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, একাডেমিক কার্যক্রমে ফিরলেন শিক্ষার্থীরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফিরেছেন। বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়টির নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হয়।

পরে ১১টা পর্যন্ত চলে ক্লাস কার্যক্রম। সরেজমিন দেখা যায়, ১২টি বিভাগের মধ্যে একটি ছাড়া অন্য কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হয়নি। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, ‘আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে আমাদের। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।

‘ উক্ত বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, ‘আমাদের সকাল নয়টায় ক্লাস হয়েছে। ২১ ব্যাচ, ২২ ব্যাচ, আর হচ্ছে আমাদের ২৩ ব্যাচ। কিন্তু আমাদের অল্প কিছু স্টুডেন্ট এসেছে। তা সব ব্যাচেরই ক্লাস হচ্ছে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা কম। আর বেশি অ্যাটেন্ড করেছে ২১ ব্যাচ, ২২ ব্যাচ। ক্লাস সবগুলো ব্যাচেরই মোটামুটি হয়েছে। আর বেশিরভাগ স্টুডেন্টরা এখনো আসবে ওই যে হয়তোবা কালকের দিকে আসতে পারে বেশি।

‘ তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও। এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে।

দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির। গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাপান সফর শেষ করে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু, একাডেমিক কার্যক্রমে ফিরলেন শিক্ষার্থীরা

Update Time : 02:01:34 pm, Wednesday, 28 October 2026