আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন ‘মহানগর প্রভাতী’, ভাড়া ৬৮৫ টাকা

  • MIT ERP
  • Update Time : 08:26:35 pm, Tuesday, 27 October 2026
  • 15

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন ‘মহানগর প্রভাতী’, ভাড়া ৬৮৫ টাকা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য মাত্র ৬৮৫ টাকা ভাড়ায় সরাসরি ট্রেনে ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনায় রেখে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘মহানগর প্রভাতী’ নামে নতুন একটি ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

এর ফলে জনপ্রিয় এই রুটে ট্রেনের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়ায় উন্নীত হলো। সম্প্রতি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কক্সবাজারগামী নতুন এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ভাড়ার বিস্তারিত তুলে ধরে জানান, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সাধারণ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৮৫ টাকা।

অন্যদিকে, যারা শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক পরিবেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য এসি চেয়ারের ভাড়া পড়বে প্রায় ১ হাজার ৩১১ টাকা। নতুন এই ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের স্বল্পতার কারণে এতোদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি।

যাত্রীদের সুবিধার্থেই মহানগর প্রভাতী চালু করা হলো। তিনি আরও জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চললেও, পর্যায়ক্রমে তা সাত জোড়া পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প যেমন বাড়বে, তেমনি রেলপথে যাতায়াত আরও সহজ হবে। রেল খাতের সার্বিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশে মানসম্মত রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।

এরই অংশ হিসেবে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কাজ চলমান রয়েছে। এছাড়া রেল যোগাযোগকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলেও জানান তিনি। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কমিউটার ও আন্তঃনগর ট্রেন চলাচলে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশের রেল যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

উল্লাপাড়ায় দুই হাজার প্রি-পেইড পানির মিটার চুরি, বিপাকে পৌরসভা

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন ‘মহানগর প্রভাতী’, ভাড়া ৬৮৫ টাকা

Update Time : 08:26:35 pm, Tuesday, 27 October 2026