মাগুরার শালিখায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ গাজী (৪৫) ও অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০) ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। জানা গেছে, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ব্যাপারে শালিখা থানার ওসি (তদন্ত) বলেন, আমরা ঘটনার খবর পেয়ে এখানে উপস্থিত হই। এখন পরিবেশ স্বাভাবিক। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন আছে।























