আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ

  • MIT ERP
  • Update Time : 03:53:16 pm, Tuesday, 27 October 2026
  • 16

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৯ অক্টোবর। মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কালবেলাকে বলেন, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে। এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। উল্লেখ্য, এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুড়িগ্রামের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সন্তানের পর মারা গেলেন অন্তঃসত্ত্বা মা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ

Update Time : 03:53:16 pm, Tuesday, 27 October 2026