আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

  • MIT ERP
  • Update Time : 01:00:15 pm, Tuesday, 27 October 2026
  • 24

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে দুষ্কৃতকারীরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।

এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুষ্কৃতকারীরা তাঁদের গতিরোধ করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালায়।

এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল।

এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ছবি প্রকাশ ও মিথ্যা তথ্যের অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

Update Time : 01:00:15 pm, Tuesday, 27 October 2026