আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা

  • MIT ERP
  • Update Time : 10:10:36 am, Monday, 26 October 2026
  • 26

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী ৫১ দশমিক সাত-ছয় শতাংশ ভোট পেয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুলা দা সিলভা। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সিলভার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক দুই-চার শতাংশ ভোট।

সাও পাওলো থেকে বিজয়ী ভাষণে বামপন্থী প্রেসিডেন্ট লুলা বলেন, এই নির্বাচনে নেতিবাচকতা ও মিথ্যার পরাজয় হয়েছে। এসময়, ব্রাজিল কারও অধীনে থাকবে না বলেও জানান তিনি।

এদিকে, নির্বাচনের ফল বাতিলের দাবি তুলে, লুলার বিজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো। এর আগে মাসের শুরুতে, প্রথম দফার ভোটে জয়ী হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাবিও।

এর আগে, রোববার শেষ মুহূর্তের আদেশে, রান-অফ ভোটগ্রহণের সময়সীমা ২ ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ানো জানিন। গণপরিবহন সংকটের কথা উল্লেখ করে, লুলা দা সিলভার নির্বাচনি প্রচার শিবিরের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল অ্যালকোহল জব্দ

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দা সিলভা

Update Time : 10:10:36 am, Monday, 26 October 2026