আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ময়মনসিংহে ফেসবুকে সমালোচনার অভিযোগে এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশ

  • MIT ERP
  • Update Time : 10:54:18 am, Monday, 26 October 2026
  • 15

ময়মনসিংহে ফেসবুকে সমালোচনার অভিযোগে এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের নিয়ে সমালোচনা করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার ২৫ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। এর আগে রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে তিনি দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুম ও আশপাশের বেশ কয়েকটি দোকানের বিদ্যুতের তার, এসির তার এবং বাসা থেকে অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।

এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। ব্যাবসায়িক নিরাপত্তা ও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে তিনি আক্ষেপ করে বলেন, সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম! লাইভে তিনি ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসে এবং তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতে বিএনপির নেতাকর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় পার্লারে ভাঙচুরের আশঙ্কায় স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে থানায় যায়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, বিউটি পার্লারে হামলার আশঙ্কায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। ফেসবুকে লাইভ বা সমালোচনার জের ধরেই হয়তো স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

সাধারণ মানুষের বাকস্বাধীনতা বা সমালোচনার অধিকার থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে আমরা তাকে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহে ফেসবুকে সমালোচনার অভিযোগে এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশ

Update Time : 10:54:18 am, Monday, 26 October 2026