আজ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ | ০৩ জমাদিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

  • MIT ERP
  • Update Time : 10:23:02 am, Monday, 26 October 2026
  • 134

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা ছাড়াই আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এর আগে রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সহজে তৈরি করুন সুস্বাদু সাবুদানার খিচুড়ি

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, বাড়তে পারে দিনের তাপমাত্রা

Update Time : 10:23:02 am, Monday, 26 October 2026