আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইরান থেকে কূটনীতিক ও পারমাণবিক বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করল রাশিয়া

  • MIT ERP
  • Update Time : 01:27:02 pm, Sunday, 25 October 2026
  • 15

ইরান থেকে কূটনীতিক ও পারমাণবিক বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করল রাশিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরান থেকে রাশিয়ার কূটনীতিক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কথা অস্বীকার করেছে মস্কো। তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের বরাতে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, কর্মীদের ইরান থেকে ফিরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।

স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে। রাশিয়ার ভেদোমোস্তি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর এই দাবি প্রচার করেছিল। একটি চ্যানেলে বলা হয়েছিল, ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। শনিবারের ওই বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, দূতাবাসের কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের কেউই ইরান ছাড়ার পরিকল্পনা করছেন না। এ-সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুমকিতে ২৫ বছর ধরে সংস্কারহীন ৮৫০ মিটার সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ইরান থেকে কূটনীতিক ও পারমাণবিক বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করল রাশিয়া

Update Time : 01:27:02 pm, Sunday, 25 October 2026