আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধ ও তরুণ গুলিবিদ্ধ

  • MIT ERP
  • Update Time : 01:37:07 pm, Sunday, 25 October 2026
  • 14

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধ ও তরুণ গুলিবিদ্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধ এবং এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে এসব ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে শনিবার সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তাঁর বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে।

জামাল উদ্দিন জানিয়েছেন, বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ফোনকলে কথা বলছিলেন তিনি। এ সময় হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল জামাল উদ্দিনের। তবে এ ঘটনার সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বড় নেওয়াজপুর গ্রামে কামরুল হাসান নামে ২৪ বছর বয়সী এক তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত কামরুল জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন এবং দুই দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন তাঁদের পথরোধ করে গুলি ছোড়ে। এতে তাঁর শরীরের ডান পাশে ও ডান বাহুতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, কামরুলের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ায় যুবদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ কেন্দ্রীয় কমিটির

নোয়াখালীর সোনাইমুড়ী ও বেগমগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধ ও তরুণ গুলিবিদ্ধ

Update Time : 01:37:07 pm, Sunday, 25 October 2026