আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বগুড়ার দুপচাঁচিয়ায় উৎসবমুখর পরিবেশে কোজাগরী লক্ষ্মীপূজা শুরু

  • MIT ERP
  • Update Time : 12:38:40 pm, Sunday, 25 October 2026
  • 18

বগুড়ার দুপচাঁচিয়ায় উৎসবমুখর পরিবেশে কোজাগরী লক্ষ্মীপূজা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার দুপচাঁচিয়ায় শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মীপূজা। শারদীয় দুর্গোৎসবের আমেজ কাটতে না কাটতেই ধন-ধান্য ও সমৃদ্ধির দেবী মহালক্ষ্মীকে বরণ করে নিতে মেতে উঠেছেন ভক্তরা।

মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ পূজামণ্ডপটি দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে। তিথি অনুযায়ী, কোজাগরী লক্ষ্মীপুজো ৮ কার্তিক, রোববার পড়ছে। ইংরেজি হিসেবে ২৫ অক্টোবর পালিত হবে লক্ষ্মীপুজো। পঞ্জিকা মতে, কোজাগরী পূর্ণিমার তিথি রোববার, ২৫ অক্টোবর, বেলা ১১টা ৫৮ মিনিটে শুরু হবে। লক্ষ্মীপুজোর পূর্ণিমা তিথি শেষ হবে বাংলা হিসেবে ৯ কার্তিক, সোমবার। ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিটে শেষ হবে তিথি। কোজাগরী পূর্ণিমা তিথিতে মণ্ডপ ও ঘরে ঘরে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন। পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা ও উলুধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। দেবীকে ফলমূল ও রকমারি মিষ্টান্ন নিবেদন শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দর্শনার্থীরা নির্বিঘ্নে মণ্ডপ পরিদর্শন করছেন। পূজা শেষে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০০৬ সালের ২৮ অক্টোবরের তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

বগুড়ার দুপচাঁচিয়ায় উৎসবমুখর পরিবেশে কোজাগরী লক্ষ্মীপূজা শুরু

Update Time : 12:38:40 pm, Sunday, 25 October 2026