আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন

  • MIT ERP
  • Update Time : 09:22:37 pm, Friday, 23 October 2026
  • 16

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভি জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় হোটেলটিতে ৩ শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। হোটেল থেকে তাড়াহুড়ো করে নামতে কয়েকজন পর্যটক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পার্কিং এলাকার জেনারেটর সহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, হোটেলে যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পর্যটকেরা নিরাপদে আছেন।

এরআগে গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক। এতে আহত হন ৭ জন পর্যটক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত কয়েকজন

Update Time : 09:22:37 pm, Friday, 23 October 2026