আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

সৌদি আরবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

  • MIT ERP
  • Update Time : 11:28:06 am, Friday, 23 October 2026
  • 13

সৌদি আরবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য নিশ্চিত করেন।

হামলার পর সৌদি আরবের নাজরান প্রদেশে জরুরি সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে নিরাপত্তাঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। সৌদি সিভিল ডিফেন্স জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আবহা ও পার্শ্ববর্তী খামিস মুশাইত এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। পরে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথক বার্তায় ওই এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়। আক্রান্ত এলাকাগুলোতে অপ্রয়োজনীয় জটলা না করা এবং কোনো ধরনের ভিডিও বা ছবি ধারণ করা থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা

সৌদি আরবে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

Update Time : 11:28:06 am, Friday, 23 October 2026