আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা

  • MIT ERP
  • Update Time : 04:50:14 am, Friday, 23 October 2026
  • 14

খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চরিত্রের প্রয়োজনে পোশাক বদলায়, দৃশ্যের চাহিদাও বদলে যায়। কিন্তু অভিনেতার ব্যক্তিগত স্বস্তির জায়গাটুকু এখন কতটা গুরুত্ব পায়? খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে পষ্টাপষ্টিই কিছু কথা জানালেন রাশমিকা মান্দানা।

তার সাফ কথা, পেশার প্রয়োজন বুঝলেও কিছু বিষয়ে নিজের জন্য সীমারেখা টেনে রেখেছেন তিনি। সেই সীমা অতিক্রম করতে স্বচ্ছন্দ নন মোটেও। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে কথোপকথনে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। রাশমিকা জানান, কোনও চরিত্রের জন্য বিকিনি বা অন্য খোলামেলা পোশাকের প্রয়োজন থাকতে পারে। কিন্তু অতিরিক্ত শরীর দেখাতে তার অস্বস্তি হয়।

সেই কথা নির্মাতাদের জানানোও জরুরি বলে মনে করেন তিনি। রাশমিকার কথায়, বাণিজ্যিক সিনেমাতে কাজ করতে গেলে এমন পোশাক পরার অফার আসে, যা নিজের পছন্দ বা স্বাচ্ছন্দ্যের সঙ্গে পুরোপুরি মেলে না। তবু সব কিছুর সঙ্গে আপস করতে রাজি নন তিনি। কোন জায়গা পর্যন্ত যেতে পারবেন, তা নিজের কাছে স্পষ্ট রাখেন। তার অভিজ্ঞতায়, বহু পরিচালকই সেই সিদ্ধান্তকে সম্মান করেন।

এমন মানুষদের সঙ্গেই কাজ করতে পছন্দ করেন অভিনেত্রী। তবে নিজের আপত্তি জানানো সব সময়ে সহজ হয় না। পরিচিতি বা সাফল্য থাকলেও কোনও দৃশ্য করতে চান নাÑএ কথা পরিচালককে বলতে গিয়ে দ্বিধায় পড়েন রাশমিকাও। তার আশঙ্কা থাকে, কথাটি অন্যরা কী ভাবে নেবেন। প্রথমে অস্বস্তি চেপে রাখলে পরে মনে হয়, তখনই মুখ খোলা উচিত ছিল। তাই শুটিংয়ের পরিবেশ এমন হওয়া প্রয়োজন, যেখানে অভিনেতারা নির্ভয়ে প্রশ্ন করতে পারেন এবং নিজের অসুবিধার কথা বলতে পারেন।

আপত্তি জানানোকে কাজের প্রতি অনীহা হিসেবে দেখা হলে সেই কথোপকথনের সুযোগই সঙ্কুচিত হয়ে যায়। রাশমিকা জানিয়েছেন, নিজের দ্বিধা নিয়ে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। কোনও দৃশ্য করতে ইচ্ছে না হলেও তা বলতে ইতস্তত করলে বিজয় তাকে উৎসাহ দেন। বুঝিয়ে বলেন, নিজের অস্বস্তির কথা জানানোর অধিকার তার রয়েছে। রাশমিকার কথায় বারবার উঠে এসেছে ব্যক্তিগত সীমারেখার প্রসঙ্গ।

পর্দার চরিত্র ফুটিয়ে তোলার দায়িত্বের পাশাপাশি অভিনেতার সম্মতি ও স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিতে হবেÑতার বক্তব্যের মূল সুর সেটাই। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি জয়ের পর বলিউডেও শক্ত জায়গা দখল করে নিয়েছেন রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই। কখনও উচ্চারণের সীমাবদ্ধতা তো কখনো অভিনয়ের ‘দুর্বলতা’ নিয়ে নিন্দার শিকার হন রাশমিকা।

একদিকে যেমন তাকে ‘জাতীয় ক্রাশ’ মানেন নেটিজেনদের একাংশ, আবার তার কটাক্ষও করতেও কার্পণ্য করে না আরেক পক্ষ। ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। বক্স অফিসে অবশ্য সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে তার সঙ্গে আছেন বিজয় দেবেরাকোন্ডা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খাদ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা

Update Time : 04:50:14 am, Friday, 23 October 2026