আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপি নেতারা, সম্প্রীতির বার্তা প্রদান

  • MIT ERP
  • Update Time : 02:10:23 pm, Wednesday, 21 October 2026
  • 9

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপি নেতারা, সম্প্রীতির বার্তা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পূজার নবমীতে পটিয়া উপজেলা এনসিপির নেতৃবৃন্দ পৌরসভা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবদুর রশিদ, সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদ, পটিয়া উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর মনছুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরফাতুর রহমান, জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলার আহ্বায়ক আশরাফুল ইসলাম তক্কী, সদস্যসচিব আবু উবায়দা-সহ এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ’ একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ পৌরসদরের থানার মোড়, গৌরাঙ্গ নিকেতন, কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন এবং চক্রশালা মিলন ক্লাব আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপি নেতারা, সম্প্রীতির বার্তা প্রদান

Update Time : 02:10:23 pm, Wednesday, 21 October 2026