আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:16:44 pm, Wednesday, 21 October 2026
  • 14

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মাহমুদুল হাসান রকি, ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা এবং এস আই (নিরস্ত্র) আহসান হাবীব।

ঘটনার পর পলাতক আসলামকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা।

এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করেন আসলাম। ফলে পিঠে ছিলা ফোলা জখম হয়।

এ সময় আরেক পুলিশ সদস্য এসআই (নিরস্ত্র) আহসান হাবীব আসলামকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে। কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলাম। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসলাম হোসেনকে বুধবার দুপুরে জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগ, যুবক গ্রেপ্তার

Update Time : 03:16:44 pm, Wednesday, 21 October 2026