আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, তা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

  • MIT ERP
  • Update Time : 03:32:49 pm, Wednesday, 21 October 2026
  • 18

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, তা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে দলটির উদ্দেশে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত। বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। অথচ হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।

জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়, সেই প্রশ্ন তুলে তিনি দলটির বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি প্রশ্ন করেন, আমি জানিনা, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়? এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?

এ ছাড়া শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পোস্টে আরও প্রশ্ন তোলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করা— এ কেমন পথ?

গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার অভিযোগও তোলেন তিনি। পোস্টে শেষাংশে তিনি বলেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, তা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

Update Time : 03:32:49 pm, Wednesday, 21 October 2026