আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নিরাপত্তাজনিত কারণে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করল ইরাক

  • MIT ERP
  • Update Time : 03:26:53 pm, Wednesday, 21 October 2026
  • 17

নিরাপত্তাজনিত কারণে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করল ইরাক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিরাপত্তাজনিত জরুরি কারণে ইরানের সঙ্গে ‘শিব’ নামে একটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। বুধবার (২১ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথে যাত্রী, যানবাহন ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

সীমান্ত ক্রসিংয়ের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আরেকটি সূত্র বলেছে, ক্রসিংয়ের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা যাচাই করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, তা জানানো হয়নি। শিব সীমান্তপথ ইরাক ও ইরানের মধ্যে পণ্য পরিবহন এবং যাত্রী যাতায়াতের অন্যতম প্রধান রুট। এটি বন্ধ থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত ব্যাহত হতে পারে। এর আগে গত সেপ্টেম্বরে ইরানের সঙ্গে শালামচেহ নামে আরেকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইরাক। সৌদি আরবে ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় সৌদি আরব দাবি করেছিল, ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিরাপত্তাজনিত কারণে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করল ইরাক

Update Time : 03:26:53 pm, Wednesday, 21 October 2026