আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চাটখিলে ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন

  • MIT ERP
  • Update Time : 01:46:01 pm, Wednesday, 21 October 2026
  • 13

চাটখিলে ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড। নবগঠিত এই কমিটিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. মইন উদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন কাঞ্চন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ভূঁইয়া, সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্যা এবং বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উল্যাহ।

পরিচিতি সভায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় নতুন কমিটির আহ্বায়ক ও চাটখিল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মইন উদ্দিন ভূঁইয়া বিগত কমিটির বিভিন্ন অবহেলা তুলে ধরে একটি গঠনমূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বিগত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম (ফারুক) এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত উল্যা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

তাদের দায়িত্বহীনতা ও অবহেলার কারণে চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল। এ-সংক্রান্ত বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সাধারণ মুক্তিযোদ্ধাদের স্বার্থে জেলা কমিটি পূর্বের কমিটি ভেঙে এই নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। চাটখিলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজের প্রত্যয় ব্যক্ত করে মাইন উদ্দিন ভূঁইয়া আরও বলেন, চাটখিল উপজেলায় প্রায় ৮শ বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

দেশের সূর্যসন্তানদের অধিকার ও সম্মান রক্ষায় আমরা দায়বদ্ধ। আমি চাটখিলের সব বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে, তাদের এবং তাদের পরিবারের সামগ্রিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব। চাটখিল মুক্তিযোদ্ধা সংসদকে একটি আদর্শ ও গতিশীল সংগঠনে রূপান্তর করতে আমি সর্বস্তরের মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

নবগঠিত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম তার বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে চাটখিলের বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

চাটখিলে ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন

Update Time : 01:46:01 pm, Wednesday, 21 October 2026