আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ফরিদপুরে আলফাডাঙ্গা পৌর নির্বাচন: একসাথে পূজামণ্ডপ পরিদর্শন করে বিএনপির দুই নেতার দৃষ্টান্ত

  • MIT ERP
  • Update Time : 12:38:56 pm, Wednesday, 21 October 2026
  • 7

ফরিদপুরে আলফাডাঙ্গা পৌর নির্বাচন: একসাথে পূজামণ্ডপ পরিদর্শন করে বিএনপির দুই নেতার দৃষ্টান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির দুই স্থানীয় শীর্ষ নেতা। নির্বাচনি প্রতিযোগিতার সম্ভাব্য আমেজ ছাপিয়ে যৌথ উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

একইসঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা। মঙ্গলবার রাতে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে দুই প্রার্থী একযোগে পৌর এলাকার সর্বমোট ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপে মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে তারা কুশলাদি ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সেইসঙ্গে পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আলফাডাঙ্গায় যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই যাতে আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সে বিষয়ে বিএনপির সব স্তরের নেতাকর্মী সতর্ক রয়েছে।

মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদ মিয়া এবং উপজেলা ছাত্রদল নেতা মো. জিসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাকরির নামে ঘুষ নিলে সেদিনই শেষ মোলাকাত: এমপি আসাদুজ্জামান

ফরিদপুরে আলফাডাঙ্গা পৌর নির্বাচন: একসাথে পূজামণ্ডপ পরিদর্শন করে বিএনপির দুই নেতার দৃষ্টান্ত

Update Time : 12:38:56 pm, Wednesday, 21 October 2026