আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চাকরির নামে ঘুষ নিলে সেদিনই শেষ মোলাকাত: এমপি আসাদুজ্জামান

  • MIT ERP
  • Update Time : 01:22:53 pm, Wednesday, 21 October 2026
  • 19

চাকরির নামে ঘুষ নিলে সেদিনই শেষ মোলাকাত: এমপি আসাদুজ্জামান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ সকালে শিক্ষক এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ের এক অনুষ্ঠানে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, শৈলকুপার কোথায় কোন দুর্বলতা ও সংকট আছে, তা চিহ্নিত করে উত্তরণের উপায় বের করা হবে।

জনগণের সেবায় আমি ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, এলাকার স্কুল-কলেজে খেলার মাঠের স্বল্পতা রয়েছে, এটি আমার জানা আছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো রেজাল্ট করে শীর্ষে থাকতে হবে, এ ব্যাপারে আমি সবসময় তাদের পাশে আছি। প্রয়োজনে আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও স্কুলগুলোর খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।

চাকরিপ্রার্থীদের প্রতারণা ও দুর্নীতির হাত থেকে রক্ষা করতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি আসাদ বলেন, চাকরি দেওয়ার নামে আমার রাজনৈতিক কোনো নেতা জড়িত বা সম্পৃক্ত আছেন জানতে পারলে, তার সাথে সেদিনই আমার শেষ মোলাকাত বা সম্পর্ক শেষ হবে। আমি একজন সাধারণ ভ্যানচালকের কথাও মনোযোগ দিয়ে শুনি। মনে রাখবেন, আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী কোনো ঘুষ খায় না।

শেকড়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমার নিজের দলের কোনো নেতার বিরুদ্ধেও যদি ডোপ টেস্টে পজেটিভ আসে, তবে তার বিরুদ্ধেও কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, বিএনপির কোনো নেতা যদি রাজনীতি, সমাজ এবং দেশের ক্ষতি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে চোখ উল্টাতে বা কঠোর ব্যবস্থা নিতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না।

আমরা কারাগারকে ভয় পাই না। এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ঘোষণা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে শৈলকুপা উপজেলার মধ্যে কোনো কাঁচা রাস্তা রাখা হবে না, সব রাস্তা পাকাকরণ করা হবে। পরে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চাকরির নামে ঘুষ নিলে সেদিনই শেষ মোলাকাত: এমপি আসাদুজ্জামান

Update Time : 01:22:53 pm, Wednesday, 21 October 2026