আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

  • MIT ERP
  • Update Time : 01:07:12 pm, Wednesday, 21 October 2026
  • 22

৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিকিৎসা সামগ্রীর সংকট সমাধান ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।

আজ বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক সোসাইটি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবার কার্যক্রম। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী স্বজনেরা পড়েছেন ব্যাপক ভোগান্তিতে।

রাজশাহীর ইন্টার্ন ডক্টর সোসাইটির সাধারণ সম্পাদক ডা.মুশফিকুর রহমান কর্মবিরতির তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলনরতরা জানান, হাসপাতালে ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে হচ্ছে ও সংঘবদ্ধ হুমকির মুখে পড়তে হচ্ছে।

তারা জানান, এ ছাড়া হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Update Time : 01:07:12 pm, Wednesday, 21 October 2026