আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

  • MIT ERP
  • Update Time : 11:44:20 am, Wednesday, 21 October 2026
  • 15

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুর ৩৫ বিজিবির পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামিবিহীন এসব ভারতীয় মদ জব্দ এবং ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২০) একজনকে আটক করা হয়।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ সীমান্তের পিলারের কাছে জামাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ইজলামারী বিওপির বিজিবিন সদস্যরা। অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। অপরদিকে পৃথক অভিযানে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইনসহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেন ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরে আলফাডাঙ্গা পৌর নির্বাচন: একসাথে পূজামণ্ডপ পরিদর্শন করে বিএনপির দুই নেতার দৃষ্টান্ত

জামালপুরে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ১

Update Time : 11:44:20 am, Wednesday, 21 October 2026