আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশ সরকারের

  • MIT ERP
  • Update Time : 11:15:00 am, Wednesday, 21 October 2026
  • 21

বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশ সরকারের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বরেন্দ্র অঞ্চলে সেচব্যবস্থার ব্যয় কমাতে এবং কৃষকদের সাশ্রয়ী সেচসুবিধা নিশ্চিত করতে সব গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন সব গভীর নলকূপ সৌরবিদ্যুতে পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সভায় তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সেচব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা জরুরি। বিশেষ করে সেচের জন্য বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

রেহান আসিফ আসাদ বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ অঞ্চলের গভীর নলকূপগুলো সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনা করা গেলে সেচের পরিচালন ব্যয় কমবে এবং প্রচলিত বিদ্যুতের ওপর চাপ হ্রাস পাবে। এ কারণে বিএমডিএর আওতাধীন সব গভীর নলকূপ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, শুধু সেচব্যবস্থায় নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ নির্দেশনা বাস্তবায়নে বিএমডিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ স্থাপন ও ব্যবহারের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা সম্ভব হবে।

বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, মো. শিবির আহমেদ ও মো. তরিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, মো. তোফাজ্জল আলী সরকার, এ এস এম দেলোয়ার হোসেন ও মো. আতিকুর রহমানসহ বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দুমকিতে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছে প্রেসক্লাব

বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার নির্দেশ সরকারের

Update Time : 11:15:00 am, Wednesday, 21 October 2026