নিজের ভাড়া দেওয়া বাড়িতে মাদকসহ ৮৪ জন আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।
রাজধানীর খিলক্ষেতে, জহিরের ভাড়া দেওয়া বাড়ি থেকে মাদক উদ্ধারের পর ৮৪ জনকে আটক করা হয়।
পুলিশ হাউজিং-১ এলাকায় অতিরিক্ত ডিআইজি জহিরের তিনতলা বাড়িতে মঙ্গলবার ভোরে অভিযান চালানোর তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। ওই বাড়িতে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল।
আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ।





















