আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজনের মানসিক রোগ: জরিপ

  • MIT ERP
  • Update Time : 08:45:47 am, Tuesday, 20 October 2026
  • 13

পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজনের মানসিক রোগ: জরিপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি ৫ বছর ধরে গবেষণাটি পরিচালনা করেছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নালে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে উদ্বেগজনক তথ্য।

পাকিস্তান সাইকিয়াট্রিক সোসাইটি পরিচালিত এই জরিপে দেখা যায়, বর্তমানে দেশটির ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো না কোনো মানসিক বা আচরণগত সমস্যায় ভুগছেন। ৩৮ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।

প্রতি ৫ জনের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডিতে আক্রান্ত। প্রতি ১০ জনের একজনের মধ্যে বিষণ্নতা রয়েছে এবং আত্মহত্যার চিন্তা আসে ৬ শতাংশ মানুষের মধ্যে।

মানসিক স্বাস্থ্যের অবনতির ক্ষেত্রে সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করেছেন গবেষকরা। বয়স্ক ব্যক্তি, যাদের শিক্ষা ও আয়ের স্তর কম বা যারা বেকার, বিধবা, বিবাহবিচ্ছেদপ্রাপ্ত- তাদের মধ্যে মানসিক সমস্যার হার সবচেয়ে বেশি দেখা গেছে।

মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক এবং কর্মক্ষমতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে বলে মত গবেষকদের।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণার ফলাফল শুধু পাকিস্তানের জন্যই নয়, একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ। এটি এসব দেশের নীতিনির্ধারক, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পরিকল্পনাকারীদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজনের মানসিক রোগ: জরিপ

Update Time : 08:45:47 am, Tuesday, 20 October 2026